ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো চীন-রাশিয়ার নৌ মহড়া

    প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো চীন-রাশিয়ার নৌ মহড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে যৌথভাবে নৌ মহড়া চালিয়েছে রাশিয়া এবং চীন। এই মহড়ায় দুই দেশের যুদ্ধজাহাজ অংশ নেয়। খবরটি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    মহড়ায় চীন এবং রাশিয়া প্রত্যেক দেশের পক্ষ থেকে পাঁচটি করে যুদ্ধজাহাজ অংশ নেয়। টিসুগারু প্রণালীতে এই মহড়া পরিচালিত হয়। এই প্রণালী জাপান সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া এবং চীনের রাষ্ট্রীয় শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়ে এই মহড়া পরিচালনা করা হয়। টহলের অংশ হিসেবে প্রথমবারের মতো এসব জাহাজ টিসুগারু প্রণালি অতিক্রম করলো। এছাড়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া এবং চীন শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং নিজেদের স্বার্থ সমুন্নত রাখতে পারে- এই বার্তা দেয়া ছিল মহড়ার অন্যতম লক্ষ্য।

    মহড়ায় অংশ নেয়া নৌ-সেনারা বেশ কয়েক দফা সামরিক মহড়াও চালায়। আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া যখন দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরে অকাস নামে একটি সামরিক চুক্তির আওতায় জোট বদ্ধ হয়েছে তখন রাশিয়া ও চীন এই সামরিক মহড়া চালালো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ