ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • সীমান্ত সুরক্ষা নিয়ে আইন পাস করলো চীন

    সীমান্ত সুরক্ষা নিয়ে আইন পাস করলো চীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন একটি আইন পাস করেছে চীন। এ স্থলসীমান্ত আইন আগামী বছরের প্রথম দিক থেকে কার্যকর হবে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল এক্সপ্রেস।

    এ আইনে বলা হয়েছে- যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চীন তার সীমান্ত বন্ধ করে দিতে পারবে। ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় দেশ কার্যকর পদক্ষেপ নেবে বলে আইনে বলা হয়েছে।

    সীমান্তের বাইরে থেকে যাতে চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের অনুপ্রবেশ ঘটতে না পারে তা নিশ্চিত করার জন্য চীন চেষ্টা চালাচ্ছে। নতুন এই আইন তার অংশ হতে পারে।

    তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে এ আইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। এতে বলা হয়েছে- সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যেকোনো উস্কানি মোকাবেলার জন্য দায়িত্ব পালন করবে।


    ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে সীমান্তে অচলাবস্থা বিরাজ করছে এবং প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক নানা ইস্যু ঝুলে রয়েছে তখন এই নতুন আইন পাস করল বেইজিং।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ