ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • উজিরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

     উজিরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    উজিরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ সন্তানের জনক দিপক মন্ডল(২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া হরি মার্কেট সংলগ্ন আদর্শ মৎস্য খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত দিপক মন্ডল ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হরলাল মন্ডলের ছেলে।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ এ তথ্য নিশ্চিত করেছেন ।
    ‌

    অভিযোগ সূত্রে জানা যায়,  স্কুল ছাত্রীর পিতা মাতা হতদরিদ্র হওয়ায় বরিশালে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করার কারণে মেয়েকে একই বাড়িতে নানার ঘরে লেখাপড়া করার জন্য রেখে যায়। গত ১৭ অক্টোবর ওই ছাত্রী  চাচাত নানী কনিকা মন্ডলের পাশের ঘরে খাবার খেতে গেলে সেই সুযোগে তাকে জোর পূর্বক ধর্ষণ করে চাচাত মামা সম্পর্কের ২ সন্তানের জনক দিপক মন্ডল ।

    বিষয়টি তাৎক্ষণিক নানা নিত্যানন্দ মন্ডল ও নানীকে জানালে তারা ভয়ে ওই ছাত্রীর বাবা মাকে না বলে গোপন করে রাখে। এক পর্যায়ে ছাত্রীর মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করলে এস,আই খায়রুজ্জামান  দিপক মন্ডলকে গ্রেফতার করে । উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দিপক মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে ।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ