ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • গৌরনদীতে মাই টিভির পরিচালক সাহাবুদ্দিন আহম্মেদ সবুজ'র রুহের মাগফিরাত কামনায় দোয়া

    গৌরনদীতে মাই টিভির পরিচালক সাহাবুদ্দিন আহম্মেদ সবুজ'র রুহের মাগফিরাত কামনায় দোয়া
    গৌরনদীতে মাই টিভির পরিচালক সাহাবুদ্দিন আহম্মেদ সবুজ'র রুহের মাগফেরাত কামনায় দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী’র বড় ভাই ও পরিচালক (অর্থ) সাহাবুদ্দিন আহম্মেদ সবুজ এর রুহের মাগফিরাত কামনায় কোরানখানি ও দোয়া মোনাজাত অনুষ্টিত হয়েছে।

    মাই টিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে রোববার সকালে উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নুরাণী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মোনাজাত অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়মীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বজলুর রশিদ, তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হামিম, তাঁরাকুপি-কটকস্থল নুরাণী মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. ঈসা, নুরাণী হাফেজী মাদ্রাসার শিক্ষক মো. কামাল হোসেন, মাওলানা মো. ওলিউল্লাহ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামিল মাহমুদ, বরিশাল মেট্রো’র বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, সাংবাদিক সৌরভ হোসেন, এমডি ফাহাদ, ব্যবসায়ী আব্দুল হাকিম সিকদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

    পরে সাহাবুদ্দিন আহম্মেদ সবুজ এর রুহের মাগফিরাত কামনা ও মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ তার পরিবারবর্গদের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হামিম।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ