ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ঝালকাঠিতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

    ঝালকাঠিতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন
    ঝালকাঠিতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্ধারিত তারিখে নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

    মানববন্ধনে অভিযোগ করা হয়, ২৪ অক্টোবর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যানেজিং কমিটির সদস্য সুমন কুমার চন্দ্র ষড়যন্ত্রমূলকভাবে ঝালকাঠি সিনিয়র জজ আদালতে একটি মামলা দায়ের করেন।ওই মামলায় কারণ দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার আমিনুল ইলাম নির্বাচন স্থাগিত করেন। বিধিমোতাবেক নির্বচনের মাধ্যমে বিদ্যালয়ের পূর্র্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা। মানববন্ধনে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আবুবকর সিকদার, মো. তাইবুর রহমান, সুলতান হোসেন খান ও মোশাররফ মোল্লাসহ আরো অনেকে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ