ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে বিএমএ’র মানববন্ধন অনুষ্ঠিত

     বরিশালে বিএমএ’র মানববন্ধন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বরিশালে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর বান্দরোর্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি ডাঃ মো. ইসতিয়াক হোসেন’র সভাপতিত্বে মানববন্ধনে চলাকালে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এই দেশে মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খ্রিস্টানসহ সকলে মিলেমিশে একত্রে বসবাস করছি। যার যার ধর্মীয় অনুষ্ঠানাদী সে সে শান্তিপূর্ণভাবে পালন করছে। আমরা ‘ধর্ম যার যার উৎসব সবার’ শ্লোগানে বিশ্বাসী। কিন্তু একটি বিশেষ চক্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। এদেরকে সকলে মিলে একত্রে প্রতিহত করতে হবে’।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সহ সভাপতি ডা. সৈয়দ মাকসুমল হক ও ডা. মো. তৈয়বুর রহমান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এসএম সরওয়ার, উপধ্যক্ষ ডা. নাজিমুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. একেএম নজমুল আহসান, ডা. রিয়াজ উদ্দিন, বিএমএ’র কেন্দ্রিয় কাউন্সিলর ডা. সৌরভ সুতার ও ডা. মো. নুরুন্নবী তুহিন, হাসপাতালের অন্তঃ বিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুদীপ কুমার, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত, গ্রন্থাগার ও প্রকাশসা সম্পাদক ডা. মো. বকতিয়ার আল মামুন, ডা. মো. আবু জাফার প্রমুখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ