ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • বাবুগঞ্জে কাঁঠাল পাতা পারতে গিয়ে গাছ থেকে পরে দিনমজুরের মৃত্যু

    বাবুগঞ্জে কাঁঠাল পাতা পারতে গিয়ে গাছ থেকে পরে দিনমজুরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে ছাগলের জন্য কাঁঠাল পাতা পারতে গিয়ে গাছ থেকে পরে মো. মন্টু প্যাদা(৫৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায়  উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভূতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত মন্টু প্যাদা উপজেলার ৬নং ওয়ার্ডের ভূতেরদিয়া গ্রামের বাসিন্ধা । স্থানীয় ইউপি সদস্য মো. মুসা এ তথ্য নিশ্চিত করেছেন ।

    তিনি বলেন, মন্টু প্যাদা দুপুরে ছাগলের জন্য নিজ ঘরের পাশের একটি ১২/১৩ হাত লম্বা কাঁঠাল গাছে উঠে। কাঁঠাল গাছ থেকে পা পিছলে পরে গিয়ে অসুস্থ বোধ করলে তাকে পরিবারের সদস্যরা বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪ টায়  তাকে মৃত ঘোষনা করেন।


    নিহতের স্ত্রী সেতারা বেগম বলেন, গাছ থেকে পরার পরে তিনি বাম হাত নাড়াচাড়া করতে পারছেন না বলে জানালে আমরা তাকে মেডিকেল নিয়ে যাই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতবরন করেন ।

     

    এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে বরিশাল কোতোয়ালি মডেল থানার এস আই মেহেদি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ