ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পরীমণি: স্কুলের মেধাবী ছাত্রী থেকে আলোচিত নায়িকা

    পরীমণি: স্কুলের মেধাবী ছাত্রী থেকে আলোচিত নায়িকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্টারনেট ঘাঁটলে নায়িকা পরীমণির জন্ম ও বেড়ে ওঠা সম্পর্কে সুনির্দিষ্ট, সঠিক তথ্য পাওয়া যায় না। তবে একটি সরেজমিন প্রতিবেদনে উঠে আসে তার সত্যিকারের অতীত ইতিহাস। পরীর জন্ম ও বেড়ে ওঠা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে।

    জানা যায়, নানাবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন পরীমণি। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। দাদাবাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তবে সেখানে কখনো যাওয়া হয়নি তার।

    পরীমণি তার জন্মদিন পালন করেন ২৪ অক্টোবর। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের রেজিস্টারে থাকা তথ্য অনুসারে, তার জন্মদিন ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর। এসএসসি পাসের পর সেখানেই ভর্তি হয়েছিলেন তিনি।

    দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের সূচনা হয় পরীমণির। স্কুল জীবনে দারুণ মেধাবী ছিলেন তিনি। পঞ্চম শ্রেণিতে তিনি বৃত্তি পর্যন্ত পেয়েছিলেন। চমকপ্রদ ব্যাপার হলো, এখনো অব্দি ওই স্কুলে পরী ছাড়া আর কেউই বৃত্তি পাননি। এ কারণে স্কুলের শিক্ষকেরা এখনো তাকে নিয়ে গর্ব করেন।

    জীবনে অনেকগুলো বড় ধাক্কা সামলাতে হয়েছে পরীমণিকে। মাত্র ৩ বছর বয়সে তার মা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। এরপর ২০১২ সালে মারা যান তার বাবাও। তাই ছোট বেলা থেকে নানা-নানির আদর-শাসনে বড় হয়েছেন তিনি।

    ২০১১-১২ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হয়েছিলেন পরীমণি। তবে ক্লাস করেননি। চলে আসেন ঢাকায়। স্বপ্ন ছিল বিনোদন জগতে কাজ করার। সুদর্শনা হওয়ার সুবাদে খুব বেশি সময় লাগেনি কাজ পেতে। মডেলিং দিয়ে শোবিজের পথচলা শুরু হয়। এরপর কিছু নাটকেও কাজ করেন তিনি।

    সিনেমায় পরীমণির যাত্রা শুরু হয় ২০১৫ সালে। ওই বছর তিনি প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। যার ফলে রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসেন এ নায়িকা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘ভালোবাসা সীমাহীন’।

    পরবর্তীতে তিনি আলোচিত হয়েছেন ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘রানা প্লাজা’, ‘রক্ত’, ‘অন্তর জ্বালা, ‘স্বপ্নজাল’, বিশ্বসুন্দরী’ ও ‘স্ফুলিঙ্গ’ সিনেমার সুবাদে। বর্তমানে তার হাতে একগুচ্ছ সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘প্রীতিলতা’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘বায়োপিক’ ও ‘গুনিন’।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ