ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পায়রা সেতু‌তে প্রথম টোল দি‌ল যে গা‌ড়ি

    পায়রা সেতু‌তে প্রথম টোল দি‌ল যে গা‌ড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    সেতুর উদ্বোধনের দিনের সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন বরিশালের রুপাতলি মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন। তিনি জানান, প্রথম দিন দুপুর ১টা পর্যন্ত ৬০টির বেশি ছোট-বড় গাড়ি এই সেতু দিয়ে নদী পার হয়েছেন। 

    পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর উদ্বোধন হওয়া সেতুতে প্রথম টোল দিয়ে উঠেছে ডলফিন পরিবহনের একটি বাস। সেতুর উদ্বোধনের জন্য প্রশাসনের গাড়িগুলো পার হওয়ার পর তাতে ওঠে কুয়াকাটা থেকে বরিশালগামী এই বাসটি।

    বাসের চালক মো. সাত্তার জানালেন, সব সময় ফেরিতেই পায়রা নদী পাড়ি দিতেন তিনি। সেতু চালুর খবর শুনে তিনি সেতুতে ওঠার প্রথম সুযোগ হারাতে চাননি। তবে টোলের টাকা বেশি বলে তিনি কিছুটা হতাশ।

    সাত্তার বলেন, ‘পায়রা সেতুতে প্রথম টোল দিয়েছি আমি। ৩৪০ টাকা টোল দিয়েছি। ফেরির চেয়ে এই টোলের খরচ বেশিই। টোলের টাকা কমানো উচিত।’

    এই বা‌সের যাত্রী রত্না জামান ব‌লেন, ‘সেতুর প্রথম বাসের যাত্রী হ‌য়ে ভা‌লো লাগ‌ছে। আমরাই প্রথম চড়লাম। প্রধানমন্ত্রী‌কে অনেক ধন‌্যবাদ।’

    সেতুর উদ্বোধনের দিনের সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন বরিশালের রুপাতলি মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন। তিনি জানান, প্রথম দিন দুপুর ১টা পর্যন্ত ৬০টির বেশি ছোট-বড় গাড়ি এই সেতু দিয়ে নদী পার হয়েছেন।

    সেতুর টোলপ্লাজার কর্মি সজিব দাস বলেন, রোববার সকাল থেকে ফেরি দিয়েই যানবাহন পার হচ্ছিল সেতুর উদ্বোধনের ঘণ্টাখানের পর টোলপ্লাজা খুলে দেয়া হয়। এরপর থেকে সেতু দিয়েই গাড়ি পার হচ্ছে।

    তিনি বলেন, ‘টোল নিয়ে যানচালকরা বেশ ক্ষুব্ধ। তবে সরকার নির্ধারিত টোল এটি। আমাদের তো কিছু করার নেই। অনেকে আবার খুশিও হয়েছে সেতুতে উঠে। আমাদেরও ভালো লাগছে। অনেকে সেতু দেখতে ঘুরতে এসেছে।’


    উদ্বোধনের দিন মামার সঙ্গে পায়রা সেতু দেখতে গিয়েছে শিশু আদিবা। তার মতো অনেকেই সেতু দেখতে সকাল থেকে ভিড় করেছেন।

    এর আ‌গে সেতু উ‌দ্বোধ‌নের পর প্রথম সেতু ভ্রমণ ক‌রেন ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর বহুল প্রতিশ্রুত সেতুর উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি শেষ হয়েছে বরিশাল-কুয়াকাটা রুটের ফেরির দিন।

    পায়রা সেতু চালু হওয়ায় বরিশাল থেকে বাসে কুয়াকাটা যেতে এখন সময় লাগবে আড়াই থেকে তিন ঘণ্টা। মাইক্রোবাস, প্রাইভেট কার বা মোটরসাইকেলে আরও দ্রুত যাওয়া যাবে এই অঞ্চলের পর্যটন স্পটগুলোতে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ