ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ফের পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে জম্মু-কাশ্মির

    ফের পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে জম্মু-কাশ্মির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মির। শ্রীনগরে এমনটাই বলেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


    রোববার (২৪ অক্টোবর) কাশ্মিরে নিরাপত্তাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যোগ দিতে শনিবার (২৩ অক্টোবর) শ্রীনগরে পৌঁছান তিনি। জম্মু-কাশ্মিরে ৩৭০ ধারা রদ হওয়ার পর এই প্রথম সেখানে গেলেন অমিত শাহ।

    শ্রীনগরে অমিত শাহ বলেন, ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) আমরা থামাব কেন? ডিলিমিটেশন হবে, তারপর নির্বাচন শেষে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরবে জম্মু-কাশ্মিরে।

    ভারতের সরকারি সূত্রে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জম্মু-কাশ্মিরকে ঘিরে উন্নয়ন খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী সেখোনে গেছেন।

    অমিত শাহ এমন সময় জম্মু-কাশ্মীর সফরে গেলেন যখন সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি রাজ্যটিতে কাশ্মিরিদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ৯ সদস্য প্রাণ হারান।

    এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জম্মু-কাশ্মিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

    উল্লেখ্য, ভারতে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। এ ঘটনার দুই বছর পর রাজ্যটিতে তিন দিনের সফরে রয়েছেন অমিত শাহ। 

    সূত্র: আনন্দবাজার, এনডিটিভি


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ