ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • বরিশালে গাড়িচাপায় পু‌লিশ কন‌স্টেবল নিহত

    বরিশালে গাড়িচাপায় পু‌লিশ কন‌স্টেবল নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক বিভা‌গের কন‌স্টেবল নেজারুল ইসলাম গাড়িচাপায় নিহত হ‌য়ে‌ছেন। শ‌নিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে নগরীর রুপাতলীর উ‌কিল বা‌ড়ির সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। 

    বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ট্রা‌ফিক বিভা‌গের ইন্স‌পেক্টর আব্দুর র‌হিম ব‌লেন, রুপাতলী থে‌কে আটককৃত এক‌টি অ‌টো নি‌য়ে নেজারুল পু‌লিশ লাই‌নের দি‌কে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থে‌কে আসা ঝালকা‌ঠিগামী দো‌য়েল প‌রিবহ‌নের এক‌টি বাসের (দিনাজপুর জ ১১-০২৯৬) সঙ্গে অ‌টো‌র মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

    অ‌টোচাল‌ক অ‌টো থে‌কে লাফ দি‌লেও নেজারুল অ‌টোসহ বা‌সের নি‌চে চাপা প‌ড়েন। তা‌কে উদ্ধার ক‌রে শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। উন্নত চি‌কিৎসার জন্য ঢাকার উ‌দ্দে‌শ্যে রওনা হ‌লে ইচলাদী টোল ঘর এলাকায় মৃত্যু হয় নেজারু‌লের।

    দো‌য়েল প‌রিবহ‌নের বাস‌টি আটক করা হয়ে‌ছে। ত‌বে চালক বা হেলপার কাউ‌কে আটক করা যায়‌নি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক আশুতোষ পাল।

    তিনি জানান, নেজারু‌লের মর‌দেহ ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে র‌য়ে‌ছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ