ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বউ বেচে মোবাইল কিনলো কিশোর স্বামী!

    বউ বেচে মোবাইল কিনলো কিশোর স্বামী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন কেনার জন্য বিয়ের মাত্র দু’মাস পরেই স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি করে দিয়েছে কিশোর স্বামী। সম্প্রতি ভারতের ওড়িশা প্রদেশের বোলঙ্গি জেলার বাসিন্দা ১৭ বছরের এক কিশোর এ কাণ্ড ঘটিয়েছেন।
     

    জানা গেছে, স্ত্রীকে নিয়ে ভারতের রাজস্থানে বিক্রি করে- সে একটি স্মার্টফোনে কেনে এবং বাড়িতে ফিরে এসে বলেন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।  

    হিন্দুস্তান টাইমস জানায়, অভিযুক্ত ওই কিশোর রাজস্থানের একটি ইটের ভাটায় কাজ করে। বিয়ের দুই মাস পর ২৬ বছর বয়সী স্ত্রীকে রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বারান জেলার ৫৫ বছর বয়সী বৃদ্ধের কাছে ১ লাখ ৮০ হাজার রুপিতে বিক্রি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লক্ষাধিক টাকা) করে দেয় সে। রাজস্থানের এই জেলার সঙ্গে মধ্যপ্রদেশের সীমান্ত বিরোধ রয়েছে; যে কারণে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে। তারা পুলিশকে বাধা দেয়।  

    কারণ হিসেবে স্থানীয় গ্রামবাসীরা জানায়, ওই তরুণীকে তারা কিনে নিয়েছেন। এদিকে, অভিযুক্তকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। বিষয়টিতে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

    এর আগে, ঘটনার দিন ওই কিশোর হোটেলে খাওয়া-দাওয়া করে কিছু অর্থ খরচ করে এবং নিজের জন্য একটি স্মার্টফোন কিনে। গ্রামে ফিরে আসার পর যখন স্ত্রীর পরিবার মেয়ের সম্পর্কে জানতে চায়; তখন ওই কিশোর দাবি করে, সে তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু ওই তরুণীর পরিবারের সদস্যরা তার এই গল্প বিশ্বাস করেননি এবং তারা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাদের কল রেকর্ড যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা উদঘাটন করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ