ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বরিশালে  মাস্ক বিহীন ২৭ ব্যক্তিকে জরিমানা

    বরিশালে  মাস্ক বিহীন ২৭ ব্যক্তিকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     
    করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষায় বরিশাল নগরীতে দুটি এবং  বানারীপাড়ায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক না পরায় ২৭ ব্যক্তি এবং মাস্ক বিহীন লোকজনকে দোকানে প্রবেশ করতে দেয়ায় ৮টি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

    অপরদিকে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একটি বাস থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

    ‘নো-মাস্ক  নো-সার্ভিস’ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত। 

    অপরদিকে জেলার বানারীপাড়া উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমীন। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং জনগণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করেন। 

    পৃথক ভ্রাম্যমাণ আদালত চলাকালে মাস্ক না পরে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২৭ জন ব্যক্তি এবং মাস্ক বিহীন মানুষকে দোকানে প্রবেশ করতে দেয়ায় ৮টি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় করায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে মাওয়া গামী বিএমএফ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ