ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • 'সমাজের সকল মানুষকে সাথে নিয়েই অগ্রসর হতে হবে'

     'সমাজের সকল মানুষকে সাথে নিয়েই অগ্রসর হতে হবে'
    বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রতিবন্ধী কিংবা সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে অগ্রসর হতে না পারলে সমৃদ্ধশালী দেশে পরিণত করার প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে না। প্রধানমন্ত্রীর লক্ষ্যে পৌঁছাতে হলে সমাজের সকল স্তরের মানুষকে সাথে নিয়েই আগাতে হবে। সকলে মিলে কাজ করলেই বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করা সম্ভব হবে।

    শনিবার সকালে  বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি আলী হায়দারের সভাপতিত্বে এবং সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

    আলোচনা সভার প্রারম্ভে দৃষ্টিপ্রতিবন্ধীরা মনোঙ্গ সঙ্গীত পরিবেশ করেন। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারিভাবে ২শ’ ডিজিটাল সাদাছড়ি এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে তাদের পরিবারের সদস্যদের জন্য ২শ’ শাড়ি কাপড় বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ