ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আগৈলঝাড়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    আগৈলঝাড়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
    আগৈলঝাড়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এ শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় মানুষ মানুষের জন্য সেবামূলক সংগঠনের অর্থায়নে ৬ জন শারীরিক প্রতিবন্ধী পেল হুইল চেয়ার।

    শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্টি নতুনহাট বাজারে মানুষ মানুষের জন্য সেবামূলক সংগঠনের কার্যালয়ে মাসুদ মৃধার সভাপতিত্বে ৬ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, শিক্ষক এম এ মান্নান, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শহিদ পাইক ও নয়ন মৃধা প্রমুখ। শারীরিক প্রতিবন্ধী মীম আক্তারের বাবা হালিম শিকদার বলেন, বয়সের অনুপাতে আমার মেয়ের শারীরিক বিকাশ ঘটেনি। তাই হাঁটা-চলাও করতে পারে না। অর্থের অভাবে এতদিন মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারিনি। মানুষ মানুষের জন্য সেবামূলক সংগঠনের দেওয়া হুইল চেয়ারে বসে আমার মেয়ে এখন চলাফেরা করতে পারবে।

    ওই সংগঠনের সভাপতি মাসুদ মৃধা বলেন, স্বেচ্ছাসেবী এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যেমন, অসুস্থ রোগীদের অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। সর্বশেষ আমরা শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছি। তিনি আরো বলেন, এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ