ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে মুজিব বর্ষ জেলা রেটিং দাবা লীগের ‍উদ্বোধন

     বরিশালে মুজিব বর্ষ জেলা রেটিং দাবা লীগের ‍উদ্বোধন
    বরিশালে মুজিব বর্ষ জেলা রেটিং দাবা লীগের ‍উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলা পুলিশের ‍আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার দাবা ‍উপ পরিষদের সহযোগিতায় আয়োজিত মুজিব বর্ষ বরিশাল জেলা রেটিং দাবা লীগের ‍উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় বরিশাল পুলিশ লাইনস্ ড্রিলশেডে রেটিং দাবা লীগের ‍উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজ ‍এ কে ‍এম ‍এহসান ‍উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

    জানা গেছে ‍এবারের রেটিং দাবা লীগের টুর্নামেন্টে জেলার মোট ১৮টি টিম অংশগ্রহন করেছে। প্রতিটি টিমে ৬ জন করে খেলোয়ার তাদের যোগ্যতার প্রমান দিয়ে বিজয় ছিনিয়ে ‍আনার চেষ্টা করবে। ‍এছাড়া প্রতিটি টিমে ৬ জনের মধ্যে জেলার বাইরে জাতীয় পর্যায়ের ২ জন খেলোয়ার অংশগ্রহন করছে।

    বরিশাল দাবা উপ-পরিষদের সদস্য সচিব ও লীগের সহকারী বিচারক মো. জাকির হোসেন পান্নু বলেন, ‍আমরা চাচ্ছি বরিশালে দাবা খেলাকে জনপ্রিয় করে তুলতে। বাংলাদেশ পুলিশ ‍আমাদের ‍এ ‍আয়োজনে সহায়তা করছে। ‍আশা করি ‍এরকম লীগের মধ্য দিয়েই ‍আমরা আন্তজাতিক পর্যায়ের খেলোয়ার খুজে পাবো।

    ‍এ সময় ১৮ টি টিমের খেলোয়ারসহ বরিশাল রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ‍উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ