ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতীকি অনশন

    বরিশালে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতীকি অনশন
    বরিশালে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতীকি অনশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, বাড়িঘর লুট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বরিশালে প্রতীকি অনশন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি শুরু হয়।
     
    প্রবীণ আইনজীবী মানবেন্দ্র ব্যটব্যলের সভাপতিত্বে প্রতীকি অনশন ও বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন জেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, মহানগর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার ও সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু ও জয়ন্ত দাস সহ অন্যান্যরা।

    বক্তারা দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, বাড়ীঘর লুট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদ জানান এবং এসব ঘটনায় দায়ীদের কঠোর বিচার দাবি করেন। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দেন। বেলা ১২টা পর্যন্ত এই প্রতীকি অনশন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ