ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • কাঠালিয়ায় সাম্প্রতিক হামলা ও হামলার চেষ্টার প্রতিবাদে গনঅনশন পালিত

    কাঠালিয়ায় সাম্প্রতিক হামলা ও হামলার চেষ্টার প্রতিবাদে গনঅনশন পালিত
    সাম্প্রতিক হামলা ও হামলার চেষ্টার প্রতিবাদে গনঅনশন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রদায়িক হামলা ও হামলা চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ।

    শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত কাঠালিয়া রাধা গোবিন্দ্র কেন্দ্রীয় সেবাশ্রমে গন অনশন কর্মসূচী পালন করা হয়েছে। গণঅনশনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের দাবি জানান। তারা বলেন রাষ্ট্রের কোন ধর্ম নেই, রাষ্ট্র ধর্ম বাতিল চাই।

    গন অনশন পালনের সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, পুজা উদয্পান পরিষদের সভাপতি বাবু বিমল সমাদ্দার, সাধারণ সম্পাদক খগেন্দ্র ভুষন দাস, হিন্দু বৌদ্ধ খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক পবিত্র হাওলাদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এম এম তারিকুজ্জামানসহ ৬টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন নেতৃবৃন্দ ।

    এ সময় সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে জণগনের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জনান বক্তারা।

    কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাঠালিয়া রাধা গোবিন্দ্র কেন্দ্রীয় সেবাশ্রমে গিয়ে শেষ হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ