ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে বর্নাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী পালিত

    বরিশালে বর্নাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী পালিত হয়েছে।

     

    শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। আঞ্জুমান-এ- জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট বরিশাল মহানগর কমিটির ব্যবস্থাপনায় বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড হাজী বাড়ি জাগাগারিয়া শাহসুফি মমতাজিয়া কেন্দীয় জামে মসজিদ থেকে শুরু করে সাগরদী বাজার-রূপাতলী বাসস্ট্যান্ড ঘুরে আরজ আলী খাঁন কমপ্লেক্সে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

     

    র‌্যালিতে চট্টগ্রাম চন্দনাইশ শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী বরিশাল নগরীর মৃধা বাড়ি জামে মসজিদ, মাধবপাশা দুয়ারি বাড়ি জামে মসজিদ, মনপুরা সিকদার বাড়ি জামে সজিদ, শিরামপুর দরবার শরিফ, সুন্দরকাঠি দরবার শরিফ, নিশানবাড়িয়া দরবার শরিফসহ বিভিন্ন অঞ্চলের অনুসারীরা অংশগ্রহন করেন। 


    র‌্যলিতে নেতৃত্ব দেন, শেখ ফরিদ উদ্দিন আহমেদ, আব্দুস সবুর খান সবুজ, পীরজাদা মাওলানা রিয়াজ উদ্দিন ঢালী, একেএম শহিদুল ইসলাম, আলী রেজা খান, রেজাউল করিম সাকি, মতিউর রহমান শিকদার, একেএম নজরুল ইসলাম, আমির হোসেন মিঠু, মমিন উদ্দিন কালু, ছালেহ জাহান, নাছির আহম্মেদ প্রমূখ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ