ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সন্তানদের নিয়ে ভয়টা আগেই পেয়েছিলেন শাহরুখ

    সন্তানদের নিয়ে ভয়টা আগেই পেয়েছিলেন শাহরুখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ২০ দিন হলো চলল ছেলে বাড়িতে নেই। জেলের খাবার মুখেও তুলতে পারছে না। বাবা চাইছেন বাড়ি থেকে ছেলের জন্য খাবার পাঠাতে। কিন্তু তাতেও বাদ সাধতে পারে আদালত।

    এতদিন জুহুর সাগরপাড়ে বিলাসবহুল প্রাসাদে কাটিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মাদক কাণ্ডে তিনি এখন কারাগারে। তবে কি এই ভয়ই পেতেন কিং খান?

    শাহরুখের বেশ কয়েক বছর আগের একটি ভিডিও তুলে এনেছেন ভক্তরা। তাতে ‘কফি উইথ কর্ণ’-এ কাজলের সঙ্গে বসে শাহরুখ খান। সন্তানদের কথা জিজ্ঞাসা করা হয় তাকে। জবাবে কিং খান বলেছেন, ‘নিজের শরীরের একটি অংশকে যদি আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দিই, তার অর্থই হলো সন্তান। আমার ছেলেমেয়ের দিকে যদি কোনো গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব।’ আর সেখানেই তার ভয়, ‘আমার খ্যাতির জন্য ওদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এ ভয় পাই আমি বারবার। তাদের জন্য আমি সবকিছু পেছনে ফেলে রাখতে পারি।’

    জনপ্রিয় অনুষ্ঠানের সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে শাহরুখকে ভরসা দিয়েছেন অনুরাগীরা। সবার প্রার্থনা, আরিয়ান যেন তাড়াতাড়ি জামিন পেয়ে বাড়ি ফেরে। বুধবারও তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাইয়ের একটি নিম্ন আদালত। আপাতত ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই কাটবে শাহরুখ-তনয়ের। গত ৩ অক্টোবর গ্রেফতার হওয়ার পরে বৃহস্পতিবার প্রথম জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেছেন শাহরুখ।

    সূত্র: আনন্দবাজার


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ