ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • শামীম-সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’!

    শামীম-সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা শামীম হাসান সরকার ফেসবুকে পোস্ট করেছেন বিয়ের ছবি। যাতে কনে হিসেবে দেখা যাচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহকে।

    তারা জানিয়েছেন, এই লকডাউনে ‘সীমিত পরিসরে বিয়ের’ কথা!

    করোনা পরবর্তী সময়ে আলোচিত কিছু শব্দের মধ্যে অন্যতম এই ‘সীমিত পরিসর’। আর সেটা মেনেই বিয়ে করেছেন সারিকা ও শামীম। তবে সেটা বাস্তবে নয়, নাটকেই।

    মূলত লকডাউন পরিস্থিতি নিয়েই এই কাজ। নাটকটি নির্মাণ করেছেন মনসুর আলম নির্ঝর। এতে লকডাউন পরিস্থিতিতে বিয়ে এবং নাটকীয় কিছু ঘটনা উঠে আসবে।

    শামীম হাসান সরকার বলেন, ‘নাটকটির গল্প সমসাময়িক। যেখানে ভিন্ন আঙ্গিকে বর্তমান বাস্তবতা উঠে এসেছে। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে, বিয়েটাও। এমন এক গল্প নিয়ে নাটকটি। দর্শকরা দেখে আনন্দ পাবেন।’

    নির্মাতা জানান, আসছে ঈদে ‘সীমিত পরিসরে বিয়ে’ নাটকটি প্রচার হবে অনলাইন মাধ্যমে।

    অন্যদিকে, বহু নাটকে একসঙ্গে কাজ করেছেন শামীম ও সারিকা সাবাহ। এরমধ্যে অন্যতম হলো এনটিভির হিট ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’। তাই ফটোশুট করা বিয়ের ছবি দেওয়াতে অনেক ভক্ত প্রথমে কিছুটা ধাক্কা খেলেও এর ক্যাপশন পড়ে নিজেকে সামলেছেন। জেনেছেন, নতুন নাটকে আসছেন এ জুটি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ