ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • হৃতিকের কায়দায় মঞ্চে আশার নাচ, ভিডিও ভাইরাল

    হৃতিকের কায়দায় মঞ্চে আশার নাচ, ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিংবদন্তি শিল্পী আশা ভোসলে গানের জাদুতে দশকের পর দশক মাতিয়ে রেখেছেন সঙ্গীতপ্রেমীদের। সম্প্রতি আশার পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নেপথ্যে এক মারাঠি গান বাজতেই মঞ্চে নেচে উঠলেন আশা! তাও বলিউড তারকা হৃতিক রোশনের জনপ্রিয় নাচের কায়দায়। তুমুল হাততালিতে ফেটে পড়ে দর্শকরা।

    নেটমাধ্যমে ৭ বছরের পুরনো সেই ভিডিও ছড়াতেই ভাইরাল। এ পর্যন্ত ১৬ লাখের বেশি বার ভিডিওটি দেখা হয়েছে। 

    ১৯৯৯ সালে মুক্তি পায় হৃতিক অভিনীত ব্লকবাস্টার ‘কহো না প্যায়ার হ্যায়’। ছবির ‘এক পাল কা জিনা’ গানে হৃতিকের নাচ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। নাচের সেই বিশেষ ভঙ্গি মনে রেখেছেন আশাও। মঞ্চে বেজে ওঠা মারাঠি গানের সঙ্গে অবলীলায় নাচলেন শিল্পী। প্রথমে কিছুটা হৃতিকের নাচের তালে। বাকিটা নিজের মতো করে। আকাশি নীল সিল্ক শাড়ি, মানানসই গয়নায় আশার এই গান এবং নাচ শুধু তার অনুরাগীদের নয়, বিস্মিত করেছে সবাইকে।
     


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ