ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • কাঠালিয়ায় ড্রেজার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

    কাঠালিয়ায় ড্রেজার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীর শৌলজালিয়ার চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে কবির হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    আজ ২২ অক্টোবর সকালে কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর শৌলজালিয়া চর থেকে বালু ব্যবসায়ী কবির হোসেনের লোকজন ৪টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলো। এ সংবাদ পেয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ঐ চরে যান এবং কবির নামের এক ব্যক্তি ও ৪টি বালু ভর্তি জাহাজ আটক করেন।

    আটক কবির হোসেন বরগুনা জেলার বেতাগী উপজেলার বন্দিখালী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।

    পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক মোঃ কবির হোসেনকে এক লক্ষ টাকা জরিমানা করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ