ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আগৈলঝাড়ায় নবচেতনার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

    আগৈলঝাড়ায় নবচেতনার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনার উদ্যোগে ২২ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবচেতনা’র উদ্যোগে স্থানীয় ২২ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেনসিল, রং পেনসিল একবক্স, জ্যামিতি বক্স, স্কেল, রাবার, কাটার ও ড্রয়িং খাতা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
    ‘নবচেতনা’ সংগঠনের সভাপতি শশাঙ্ক শেখর বৈদ্যর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ।

    সভায় আরও বক্তব্য রাখেন, গৌরাঙ্গ বালা, কালিপদ রায়, সুবোধ সরকার, কমলেশ সরকার, সমীরণ রায়, বিভাষ বেপারী, সঞ্জিত বালা।
    নবচেতনার সাধারণ সম্পাদক শুপ্রদীব সরকার জানায়, গ্রামের যুব ও তরুণ সমাজ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক,
    সামাজিক-উন্নয়ন ও সেবামুলক ধর্মীয় সংগঠন ‘নবচেতনা’ শিক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষা উপকরণ বিতরণ করেছি। করোনা কালীন সময়ে জনসচেতনতায় আমরা ক্যাম্পেইন করেছি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ