ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর
  • আগৈলঝাড়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু

    আগৈলঝাড়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আস্কর গ্রামের রিপন বেপারীর স্ত্রী এক সন্তানের জননী স্বপ্না বেগম (৩০) উপজেলার নগরবাড়ি ধলা মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতন। শুক্রবার সকালে পাশের একটি পুকুরে কাপড় ধোয়ার কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে যান।

    বাড়ির লোকজন ওই নারীকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে স্বপ্না বেগমকে পুকুরে ভাসতে দেখে তাকে ওই বাড়ির লোকজন মৃত অবস্থায় উদ্ধার করেন।
     
    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, স্বপ্না বেগম মৃগী রোগী ছিলেন। তার জন্য হয়তো পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ