ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর
  • মেয়ের বিয়েতে বাঁধা

    গৌরনদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা: আহত ১০

    গৌরনদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা: আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব শত্রুতার জেরধরে মেয়ের বিয়েতে বাঁধা প্রদানের জন্য আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় উভয়পক্ষের হামলা ও সংঘর্ষে সাতজন আহত হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের।

    ওই গ্রামের বাসিন্দা এবং খাঞ্জাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল বেপারী জানান, শুক্রবার দুপুরে তার মেয়ের বিয়ের জন্য বাড়িতে মেহমান আসার কথাছিলো। এ খবর পেয়ে বিয়ের অনুষ্ঠান পন্ড করার জন্য শুক্রবার সকালে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

    তিনি আরও জানান, সদ্য ইউপি নির্বাচনে তিনি ইউপি সদস্য প্রার্থী ছিলেন। ওইসময় একই বংশের চাচাতো ভাই ফরিদ বেপারী অন্য প্রার্থীকে সমর্থন করায় তিনি পরাজিত হন। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে ফরিদ বেপারী ও তার সহযোগিরা অর্তকিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ চারজনকে কুপিয়ে জখম করে। এসময় পাল্টা হামলায় ফরিদ বেপারীসহ আরও তিনজন জখম হয়। হামলাকারীরা বাবুল বেপারীর বাড়ি থেকে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

    গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। হামলায় গুরুত্বর আহত আওয়ামী লীগ নেতা বাবুল বেপারী, ভাতিজা জিলকদ বেপারী, চাচাতো ভাই স্কুল শিক্ষক বরাত হোসেন বেপারীকে পাশ্ববর্তী কালকিনি উপজেলা হাসপাতালে এবং তার (বাবুল) ভাবী স্কুল শিক্ষক আসমা খানম, প্রতিপক্ষের ফরিদ বেপারী, তার ভাই ফারুক বেপারী ও বাবা মোকসেদ বেপারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ