ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর
  • বরিশালে অনুষ্ঠিত হলো জীবনানন্দ স্বরণ

    বরিশালে অনুষ্ঠিত হলো জীবনানন্দ স্বরণ
    বরিশালে অনুষ্ঠিত হলো জীবনানন্দ স্বরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কবি জীবনানন্দ দাসের ৬৭ তম প্রয়ান দিবস উপলক্ষে বরিশাল জীবনানন্দ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় নগরীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে জীবনানন্দ প্রেমিদের আয়োজনে কবিদের মিলনমেলা ঘটে।

    আলোচনা, নৃত্য, কবির কবিতাপাঠ  ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে কবিরা দাবি করেন, জীবনানন্দ দাশের স্মৃতি ধরে রাখতে তার বাড়ি ও সম্পদ সংরক্ষণ করার। এছাড়া বরিশাল শিল্প কলা একাডেমির উন্মুক্ত মঞ্চকে তারা কবি জীবনানন্দ মঞ্চ নামকরণের দাবি জানান।

    অনুষ্ঠানে কবি ও তার জীবন নিয়ে বিশদ আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় জীবনানন্দ রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, সরকারি ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার, কবি হেনরী স্বপন।
     
    এর আগে বরিশাল ব্রজমোহন বিশ্বিবদ্যালয় কলেজ প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে সকালে কবি জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে স্বরণাঞ্জলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব।

    এ সময় অনুষ্ঠানে বরিশাল সংস্কৃতি সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি তপঙ্কর চক্রবর্তী, ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী,বরিশাল ব্রজমোহন কলেজেন সাবেক অধ্যক্ষ স ম ইমামুল হাকিম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ