ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে জীবনানন্দের প্রয়ান দিবসে শ্রদ্ধা

    বরিশালে জীবনানন্দের প্রয়ান দিবসে শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কবি জীবনানন্দ দাশের ৬৭ তম প্রয়ান দিবসে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পন, আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বরিশাল নগরের জীবনানন্দ সড়কের জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগার প্রাঙ্গনে কবির প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করেন জাতীয় কবিতা পরিষদ জেলা শাখা, প্রগতি লেখক সংঘ, সাংস্কৃতিক সংগঠন উত্তরন এবং অনুশীলন সাংস্কৃতিক পরিষদ।

    শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার আয়োজনে জীবনানন্দ দাশ মিলনায়তনে কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সংস্কৃতজন অধ্যক্ষ ইনামুল হাকিম, নজমুল হোসেন আকাশ, মুকুল দাশ, কবি আসমা চৌধুরী, দেবাশীষ হালদার ও অপূর্ব গৌতম। জীবনানন্দের কবিতা আবৃত্তি করেন কাজী সেলিনা, শোভন কর্মকার, অনিন্দ্য দ্বীপ।

    আলোচনা সভা শেষে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে কবি জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ ও মাতা কুসুম কুমারী দাশের ছবি সংরক্ষনের জন্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিবের কাছে হস্তান্তর করা হয়। এসময় কবি জীবনানন্দ দাশকে নিয়ে বরিশালের লেখকদের বই ও বিভিন্ন প্রকাশনাও হস্তান্তর করা হয়েছে।

    এদিকে জীবনানন্দ প্রেমিদের আয়োজনে শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জীবনানন্দ স্মরন’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. মো. মহসিন উদ্দিন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ