ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর
  • বাবুগঞ্জে ইলিশ শিকারের অপরাধে ৩ জেলেকে কারাদন্ড

     বাবুগঞ্জে ইলিশ শিকারের অপরাধে ৩ জেলেকে কারাদন্ড
    বাবুগঞ্জে ইলিশ শিকারের অপরাধে ৩ জেলেকে কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৪ জেলের মধ্য ৩জনকে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অপর একজনকে ৫হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মো. মিজানুর রহমান। কারাদন্ড প্রাপ্তরা হলো লিটন(৩২), মো. মনির(৩৩), মো.বশির বেপারি(২৮)। অপ্রাপ্ত বয়স্ক আটক সাকিব বেপারি(১১) কে বিশেষ বিবেচনায় ৫হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

     বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে তাদের কারেন্ট জাল ও নৌকাসহ আটক করা হয়। অভিযানে প্রায় ৭০হাজর মিটার জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ৪টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।  

    এদিকে বৃহস্পতিবার আড়িয়াল খাঁ ও সন্ধ্যা নদীতে অভিযান কালে সহকারী কমিশনার (ভূমি) মো.মিজানুর রহমান ও তার অভিযানিক দলের উপর দুই দফায় অসাধু জেলেরা হামলা চলিয়ে ব্যার্থ হয়েছে।

    সহকারী কমিশনার (ভূমি) মো.মিজানুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম স্যারের নির্দেশনা অনুযায়ী শেষের দুই দিন আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ