ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আগুন থেকে বাঁচতে ২০ তলায় ঝুলছিল যুবক, অতঃপর...

    আগুন থেকে বাঁচতে ২০ তলায় ঝুলছিল যুবক, অতঃপর...
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগুন থেকে বাঁচতে এক যুবক ঝুলেছিলেন ২০ তলার ব্যালকনির প্রান্ত ধরে। বেশকিছুক্ষণ এভাবেই ধরে ছিলেন আর ছটফট করছিলেন। হঠাৎ হাত ফসকে গেল ওই যুবকের। ২০ তলা থেকে আছড়ে পড়লেন মাটিতে।  পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    শুক্রবার দুপুরে এমনই ভয়াবহ ঘটনা ঘটল ভারতের মুম্বাইয়ে। খবর এনডিটিভির।

    দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে দুপুরে আগুন লাগে। ৬৪ তলার সেই বহুতলের ২০ তলায় আগুন লাগার পর সেই আগুন ছড়িয়ে পড়ে ২৫ তলা পর্যন্ত।

    পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম অরুণ তিওয়ারি (৩০)।

    আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর।

    মেয়র জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    এটি ‘লেভেল ৪’ পর্যায়ের অগ্নিকাণ্ড বলেই জানিয়েছে দমকল বাহিনী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ