ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

    বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
    বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই শ্লোাগানে বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে সার্কিট হাউস ধাঁনসিড়ি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    মালিক-শ্রমিক সমিতির সদস্যদের উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক আহম্মদ, জেলা পুলিশের অতিরিক্ত সুপার শাহজাহান, বরিশাল মেট্রোপুলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) শেখ মো. সেলিম , সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহামেদ খান, বরিশাল বিআরটিএ এর  বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জিঃ) মো. জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী মো. আতিকুল আলম সহ অন্যান্যরা ।

    এর আগে শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ