ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বানারীপাড়ায় আত্মসমর্পণ করা সেই রাজু ৬ কেজি গাঁজাসহ আটক

    বানারীপাড়ায় আত্মসমর্পণ করা সেই রাজু ৬ কেজি গাঁজাসহ আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় পুলিশের কাছে মাদক সেবন না করার প্রতিশ্রুতী দিয়ে আত্মসমর্পণ করা সেই রাজু ৬ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। 

    বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলার গোয়েন্দাসংস্থা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ডিভত্তিতে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য মো. ফরিদ হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মো.রাজুকে নিজ বাসা থেকে ৬ কেজি গাঁজাসহ আটক করে। এব্যাপারে ওই দিন সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের এস.আই বেলায়েত হোসেন বাদী হয়ে রাজুর বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেণ। 

    এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান, মামলাটি ডিবি পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওই রাতেই আসামী রাজুকে ডিবি পুলিশের হেফাজতে দিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান। 

    প্রসঙ্গত রাজু এর দু’বছর পূর্বে মাদক সেবন না করার সর্তে এবং সাভাবিক জীবন ফিরে পেতে জেলা পুলিশের কাছে আত্মসমর্পন করেছিল। এছাড়াও তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ জানান। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ