ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি শেবাচিমে ভর্তি

    ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি শেবাচিমে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্বা চিত্তরঞ্জন দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। 

    বুধবার রাত ১১ টার পরে ঝালকাঠি শহরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাজের সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি। 

    তাকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তাঁর সহকর্মীরা। ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য জহিরুল ইসলাম জলিল, রতন আচার্য্য, রাজু খান ও অফিস সহায়ক মো. পারভেজ হোসেন তাকে দেখতে যান।

    এ সময় প্রবীন সাংবাদিক চিত্তরঞ্জন দত্তের চিকিৎসার খোঁজখবর নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ