ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ঝালকাঠিতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

    ঝালকাঠিতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
    ঝালকাঠিতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠিতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মবার্ষিকী ও ওফাত দিবস উপলক্ষে ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি বেসরকারি কর্মকর্তা, ইমাম-মুয়াজ্জিন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

    অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ