ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত: আমু এমপি

    হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত: আমু এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, আদর্শবান মহাপুরুষ। তাঁর আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে। ইসলাম শান্তির ধর্ম, এখানে কোন হানাহানি বিশৃঙ্খলা, অনৈতিকতা জঙ্গীবাদের কোন স্থান নেই। গোটা পৃথিবীকে শান্তির পথ দেখাবার জন্য আল্লাহ তাঁর নূরকে প্রথম সৃষ্টি করে ছিলেন। যার ধর্ম সে পালন করবে, কোন মুসলনান অন্য ধর্মের অনুভূতিতে আঘাত দিতে পারে না।

    বুধবার রাতে ঝালকাঠিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন। ঝালকাঠির কেন্দ্রয়ী জামে মসজিদে মিলাদুন্নবী উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে ঈদে মিলাদুন্নবীর মাহফিল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু আরো বলেন, অন্ধকার জগত থেকে আলোর পথ দেখাতে নবী করিম (সাঃ) কে পৃথিবীতে পাঠানো হয়েছিলো। যখন অরাজগতা খুন ধর্ষণ ছিলো সেই জগত থেকে আলোর জগতে ফিরিয়ে আনার জন্য নবী করিম (সাঃ) কে প্রেরণ করা হয়েছিলো। বর্তমান সকার ১২ই রবিউল আউয়াল জাতীয় দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন।

    আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরুল মুসলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী। ওয়াজ নছিয়াত করেন এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ  মাওলানা গাজী মো. শহিদুল ইসলাম, কুতুবনগর আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান।
    আমিরুল মুসলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর বলেন, বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। আমাদেরকে রাসুলুল্লা (সাঃ) এর আদর্শ অনুসরণ করে চলতে হবে।

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ