ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • গৌরনদীতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

    গৌরনদীতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে” এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

     সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মৎস্য কর্মকর্তা আবুল বাসার, সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলী আজগর মোল্লাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষানীরা অংশগ্রহন করেন। শেষে ইঁদুর নিধন পদ্ধতির উপর কয়েকটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ