ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পিরোজপুরে হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

    পিরোজপুরে হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হত্যা চেষ্টা মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব  হোসেন ও তার এক সহযোগির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আমলি আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন।

    শেখ শিহাব হোসেন (৪৫) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের মৃত আব্দুল ওহাব শেখের পুত্র এবং মো. বেনজীর হোসেন (২৭) একই এলাকার মৃত কামরুল শেখের পুত্র।

    বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মানষ কুমার বৈড়াগী জানান, গত ১২  ফেব্রুয়ারী কদমতলা ইউনিয়নে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সালেহা বেগম বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যান সহ কয়েকজনকে আসামী করে ১৪ ফেব্রুয়ারী থানায় হত্যা চেষ্টা মামলা করেন।

    এ মামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেন উচ্চ আদালতে জামিনে ছিলেন। কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আদালতে হাজির না হয়ে বৃহস্পতিবার আদালতে হাজির হলে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এ সময় একই মামলার অপর আসামী বেনজির হোসেনকেও জেলহাজতে প্রেরণ করা হয় । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ