ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আর্থিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে মেয়র সাদিক আবদুল্লাহ

    আর্থিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে মেয়র সাদিক আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিম সরোয়ার দিদার এর বোন, ৬নং ওয়ার্ডের বাসিন্দা শেখ নিলা বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। আর্থিক সক্ষমতা না থাকায় ঠিকমতো চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। তাই তারা চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর বরাবর আবেদন করেন।

    এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ তানভির হোসেন এর পুত্রের জন্মগতভাবে হার্টে ছিদ্র এবং ফুসফুসে সমস্যা ছিল। দরিদ্র বাবার পক্ষে তার হার্টের অপারেশন করা সম্ভব হচ্ছিল না। সন্তানের সুচিকিৎসার জন্য মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরাবর আবেদন করেন। মেয়র সাদিক দুটি জীবনের প্রতি মানবিক দিক বিবেচনা করে আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিসিসির এনেক্স ভবনে শেখ নিলা বেগমের হাতে তার ব্রেইন টিউমার চিকিৎসার জন্য ৫ লক্ষ এবং মোঃ তানভির হোসেন এর নিকট তার পুত্রের হার্টে ছিদ্র এবং ফুসফুসে সমস্যার চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন।

    এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক আব্দুল হান্নান আলী, দিপক লাল হেলা, মোঃ এসকান্দার হাওলাদার, আমির গাজী, ঝাড়ুদার কান্তা ডোম মৃত্যুবরণ করায় তাদের ওয়ারিশদের প্রত্যেকের হাতে ১ লক্ষ টাকার চেক বিতরণ করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ