ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় লক্ষ্মী পুজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় লক্ষ্মী পুজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় লক্ষ্মী পুজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী গৈলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গৈলা বাজার ও সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মী দশহরা ও মেলা অনুষ্ঠিত হয়।

আগৈলঝাড়া থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ক্ষণিকের জন্য একটু বিনোদনের খোঁজে নারী-পুরুষ, শিশু-কিশোর, বয়স্কসহ সকল ধর্মের মানুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। মেলা উপভোগ করতে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ছিল সরগরম উপস্থিতি।

মেলা উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্র, কাঠের তৈরি আসবাবপত্র, সৌখিন ও বাহারী খেলনার হরেক রকমের পশরা সাজিয়ে বসেছিল দোকানিরা। মেলায় সবচেয়ে বড় আর্কষন ছিল শিশুদের জন্য রেলগাড়ি। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  আবু সালেহ্ মো. লিটন সেরনিয়াবাত, থানা পরিদর্শক মো. গোলাম ছরোয়ার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দাস, গৈলা বাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত প্রমুখ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন