ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নিখোঁজের দুদিন পরে মেঘনায় কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার

    নিখোঁজের দুদিন পরে মেঘনায় কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার
    মেঘনা নদীতে নিখোঁজ হওয়া কোস্ট গার্ডের নাবিক পারভেজের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেঘনা নদীতে নিখোঁজ হওয়া কোস্ট গার্ডের নাবিক পারভেজের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পরে বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার হিরানাথপুর সংলগ্ন মেঘনা নদীতে থেকে মরদেহটি উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।

    এর আগে গত মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে মা ইলিশ রক্ষায় অভিযানে বের হয়ে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন কোস্টগার্ড সদস্য পারভেজ।

    হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের দুটি টিম নদীতে অভিযান পরিচালনা করছিল। হঠাৎ করে ভোর রাত ৫টার দিকে চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে দুটি আভিযানিক বোর্টের মধ্যে ধাক্কা লাগে। এসময় কোস্টগার্ডের নাবিক পারভেজ নদীতে পড়ে নিখোঁজ হন।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস.এম তাহসিন রহমান জানান, ব্যাপক তল্লাশী চালিয়ে কোস্টগার্ড সদস্য পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ