ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিআরইউ’র বিক্ষোভ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিআরইউ’র বিক্ষোভ
সাম্প্রদায়িতক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়ি ঘরে সাম্প্রদায়িতক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে কর্মসূচির আয়োজন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস এর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক- বীর প্রতীক, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরন, বিআরইউ’র সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, বিআরইউ’র সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পূষ্প চক্রবর্তী, বরিশাল জেলা পূজা উদযাপন পষিদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুডু, বাবুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ কুমার পাল প্রমুখ।

এসময় বক্তারা ধর্মের নামে সুযোগসন্ধানীদের এমন সাম্প্রদায়িতক তান্ডবকে মানবতা বিরোধী উল্লেখ করে বলেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় আমরা ব্যথিত এবং উদ্বিগ্ন। সাম্প্রদায়িকতার শেষ এখানেই টানতে হবে। নতুবা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে। তাই হিন্দুদের মন্দির এবং বাড়ি-ঘরে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনার দ্রুত বিচার দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি টাউন হলের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সদর রেডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করে বিআরইউ নেতৃবৃন্দ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন