ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

ববিতে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ববিতে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হিন্দু ধর্মাবলম্বিদের মন্দিরে হামলা ভাংচুর, বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ সাম্প্রদায়িতক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় পরিবার ব্যানারে আয়োজিত মানববন্ধন আর সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনসহ বিভিন্ন বিভাগের প্রধান, প্রক্টর, ডিন, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক হামলা, ভাংচুর এবং লুপাটের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন