ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নদী ভাঙন রোধে বাবুগঞ্জে মানববন্ধন

     নদী ভাঙন রোধে বাবুগঞ্জে মানববন্ধন
    বাবুগঞ্জে মানববন্ধন করেছেন ভাঙন কবলীত গ্রামবাসী।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ভাঙে নদী বসত বাড়ি শুনতে কি পাও আর্তনাদ, বেঁচে থাকার জন্য মোরা চাই টেকসই বেরিবাঁধ’ এই স্লোগান নিয়ে নদী ভাঙন রোধে সরকারের দৃষ্টি আকর্ষন করে বরিশালের বাবুগঞ্জে মানববন্ধন করেছেন ভাঙন কবলীত গ্রামবাসী।

    বৃহস্পতিবার (২১অক্টোবর) সকাল ১০টায় সুগন্ধা নদীর তীরে মানববন্ধন করেন দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামবাসী। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উত্তর পূর্ব পার থেকে সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে রাকুদিয়া গ্রাম। গত এক বছরের নদী ভাঙনে প্রায় শতাধীক পরিবার বসত-ভীটা ছাড়া হয়ে অনত্র চলে যেতে বাধ্য হয়েছে।

    সুগন্ধার ভাঙনে হুমকিতে রয়েছে ওই এলাকার মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু রক্ষায় চলমান ভাঙনরোধ প্রকল্পের কাজ থেকে শুরু করে সরকা দাবী ওই মধ্যবর্তী স্থানে একটি বেড়িবাঁধ করে দেওয়া হউক। একটি বেরিবাঁধই পারে ভাঙল কবলীত দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামটি রক্ষা করতে।

    মানববন্ধনে বীর প্রতীক রত্তন আলী শরিফ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক মজিবুর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদার, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মো. বাবুল ঢালী, মোসলেম সিকাদর ,আবুল হোসেন ঢালী, রহিম সিকাদর, আলমগীর হোসেন, সোহেল  প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ