ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন ক্লাস পরিদর্শণ করেন৷
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ আঠারো মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সশরীরে  ক্লাস কার্যক্রম শুরু হয়েছে৷ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করে। সকাল ১১ টায়  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন ক্লাস পরিদর্শণ করেন৷ এবং ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন। এসময় শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেন উপাচার্য।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ তুমন বলেন, দীর্ঘদিন পর ক্লাসে উপস্থিত হতে আমরা  উচ্ছাসিত। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে৷ তবে দীর্ঘ বন্ধে আমাদের চাকরীর পরীক্ষা এবং প্রস্তুতি পিছিয়ে গেছে ৷ সেশনজট কমিয়ে দ্রুত সেমিষ্টার শেষ করার দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  ছাদেকুল আরেফিন বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মানা এবং সকল শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ এবং  সকল শিক্ষার্থীদের দুই ডোজ টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে  টিকা কেন্দ্র স্থাপন করার হবে বলে জানান তিনি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন