ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ঝালকাঠিতে ইউএনও’র ওপর জেলেদের হামলা

    ঝালকাঠিতে ইউএনও’র ওপর জেলেদের হামলা
    মা ইলিম রক্ষায় ঝালকাঠীর সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালাচ্ছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের ওপর হামলা চালিয়েছে জেলেরা। হামলায় ইউএনও আহত না হলেও তাঁর ট্রলারের চালক আহত হয়। মঙ্গলবার বিকেলে বিষখালী নদীর তীরবর্তী নাপিতেরহাট বাজার এলাকায় এ হামলা ঘটনা ঘটে। অভিযানে নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার তিন আনসার সদস্য,অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাথে ছিলেন।

    ইউএনও সাবেকুন নাহার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলে মা ইলিশ শিকারের জন্য নদীতে কারেন্ট জাল ফেলে। ইলিশ ধরার খবর পেয়ে প্রতিদিনের মত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকে ট্রলার নিয়ে অভিযান চালানো হয়। বিকেলে বিষখালী নদীর মোহনা গেলে জেলেরা দূর থেকেই নৌকা ও জাল তুলে মাছ নিয়ে পালিয়ে যাচ্ছিল। তাদের পিছু নিয়ে ধরতে গেলে নাপিতেরহাট বাজার এলাকায় নৌকা রেখে তীরে উঠে জেলেরা অভিযানের ট্রলার লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। প্রায় ৩০-৩৫ জন জেলে দেশীয় অস্ত্র, বৈঠা, রাম দা, লাঠি, ইট-পাটকেল হাতে নিয়ে উল্টো অভিযানের ট্রলার ধাওয়া করে। জেলেদের ছোড়া ইটের আঘাতে ট্রলার চালক কবির হোসেন আহত হয়। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ফাকা গুলি বর্ষণ করে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন ইউএনও।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ইউএনওর নেতৃত্বে অভিযানিক টিমকে লক্ষ্য করে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তাতারে চেষ্টা চলছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ