ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • খবর পড়ার মধ্যেই নিউজ চ্যানেলে শুরু হলো পর্নো ভিডিও

    খবর পড়ার মধ্যেই নিউজ চ্যানেলে শুরু হলো পর্নো ভিডিও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    অন্যান্য দিনের মতোই একটি নিউজ চ্যানেলে খবর পরিবেশন করছিলেন সংবাদ পাঠিকা। তবে আবহাওয়ার খবর পড়ার সময়ই ঘটে গেল বিপত্তি। স্ক্রিনে আবহাওয়ার খবরের পাশাপাশি হঠাৎ করেই চলতে শুরু করল পর্নো ভিডিও। সংবাদের পাশাপাশি একটানা ১৩ সেকেন্ড ধরে টিভি স্ক্রিনে সেটিও দেখলেন দর্শকরা। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

    সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেইআরএম ২ নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ওই টিভি চ্যানেলে গত ১৭ অক্টোবর বিব্রতকর এই ঘটনাটি ঘটে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চ্যানেলে খবরের মাঝেই চলতে শুরু করে পর্নো ভিডিও।

    সেসময় আবহাওয়ার খবর পড়ছিলেন আবহাওয়াবিদ ও সংবাদ পাঠিকা মিশেল বস। কিন্তু তার পেছনে বাম দিকের একটি স্ক্রিনে চলতে শুরু করে কোনো একটি পর্নো ছবির দৃশ্য। প্রায় ১৩ সেকেণ্ড ধরে সেটি চলে।

    সেসময় সংবাদ চ্যানেলটির কর্মকর্তা কিংবা ওই সংবাদ পাঠিকা কেউই বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু পরবর্তীতে অনেকেই সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়ে যায়।

    অপর একটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিষয়টি বুঝতে পেরে একইদিন রাত ১১টার দিকে দুঃখপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করে কেইআরএম নিউজ চ্যানেল কর্তৃপক্ষ। সেসময় চ্যানেলের একজন উপস্থাপিকা বলেন, ‘আমাদের অনুষ্ঠানে প্রথমবার একটি আপত্তিকর ভিডিও প্রচারিত হয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে পরবর্তীতে আমরা সতর্ক থাকবো।’

    অবশ্য নিউজ চ্যানেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করা হলেও স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার পরপরই অনেক দর্শক পুলিশ স্টেশনে ফোন করে অভিযোগ জানান। এরপরই তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ