ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রাজাপুরে ভুয়া চিকিৎসকসহ আটক ২

    রাজাপুরে ভুয়া চিকিৎসকসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভুয়া চিকিৎসকসহ দুই ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    আজ বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার পুটিয়াখালী মিরের হাট বাজার সংলগ্ন আদাখোলা এলাকার নোভা মেডিকেল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার ভুয়া ডাক্তার আব্দুল আজিজের ছেলে মো. নাঈম খান (২৩) ও তার সহযোগী টেকনোলজিস্ট পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর থানার পাকুড়িয়া এলাকার সুকুমার মণ্ডলের ছেলে সুশান্ত মণ্ডল (২৩)। তবে রিপোর্ট খেলা পর্যন্ত তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ জারি করেনি ভ্রাম্যমাণ আদালত।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আাবুল খায়ের মাহমুদ উপস্থিত ছিলেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ