ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • এবারও জামিন পেলেন না শাহরুখপুত্র

    এবারও জামিন পেলেন না শাহরুখপুত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বুধবারও শাহরুখপুত্রের জামিন নামঞ্জুর করেছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। ফলে আরও কয়েক দিন বাড়লো বন্দিদশা আরিয়ান খানের। জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই।

    বুধবার তারকা-সন্তানের জামিনের শুনানির আগে এনসিবি-র কর্মকর্তারা আদালতের হাতে নতুন তথ্য তুলে দিয়েছেন। যেখানে জানা গেছে, উঠতি এক বলিউড অভিনেত্রীর সঙ্গে শাহরুখ খানের ছেলে মাদক বিষয়ে আলোচনা করেছিলেন। প্রমোদতরীর ওই পার্টিতে যোগ দেওয়ার আগে।
    গত সপ্তাহে, ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। আদালত ঘোষণা করেছিল, মামলার পরবর্তী শুনানি হবে বুধবার, ২০ অক্টোবর। সেই মতোই শুনানি হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ