ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • করোনা শনাক্তে শূন্য হার বরিশালে

    করোনা শনাক্তে শূন্য হার বরিশালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্যের কোটায় নেমেছে। গত বছরের ৮ এপ্রিল বরিশালে এই ল্যাব প্রতিষ্ঠার পর এই প্রথম নমুনা পরীক্ষায় কোন পজেটিভ রোগী শনাক্ত হয়নি। এদিকে মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে।  বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো গত মে মাসের পর সর্বনিম্ন ১৭ জন রোগী। 

    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২১ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৪ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ২ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১৭ জন রোগী।  

    এর আগে গত মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন এবং সোমবার ১ জন রোগীর মৃত্যু হয়। রবিবার করোনা ওয়ার্ড ছিলো মৃত্যু শূন্য। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর আগের ৭২ ঘন্টায় (৩ দিন) চিকিৎসাধীন কোন রোগী মারা যায়নি করোনা ওয়ার্ডে। 
    গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৩শ ২৮ জন রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ ১৮ জনের মৃত্যু হয়েছে। 

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষায় ৪০ জনের মধ্যে সবার করোনা নেগেটিভ হয়েছে। শনাক্তের হার শূন্য। যা গত বছর ল্যাব প্রতিষ্ঠার পর একটি রেকর্ড।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ