ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ফেসবুকের নাম বদলানো হচ্ছে, নতুন করে কি নাম রাখা হবে?

    ফেসবুকের নাম বদলানো হচ্ছে, নতুন করে কি নাম রাখা হবে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুকের নাম পরিবর্তন করা হতে পারে। নতুন কোনো নামে রিব্র্যান্ড করা হতে পারে সংস্থাটিকে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।  

    ওই প্রতিবেদনে বলা হয়, আগামী ২৮ অক্টোবর ফেসবুকের কানেক্ট কনফারেন্স। সেই দিনই নাম পরিবর্তনের বিষয়ে ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এমনটা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে দ্য ভার্জের প্রতিবেদনে।

    এর আগেও নাম বদলে যেতে পারে ফেসবুকের। এমনটাও বলা হয়েছে ওই প্রতিবেদনে।

    তবে ফেসবুক অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যম অন্য পরিষেবার ব্র্যান্ডিং অপরিবর্তিত থাকতে পারে। এটি প্রকৃতপক্ষে একটি পেরেন্ট সংস্থার অধীনে রয়েছে। এই একই সংস্থার পোর্টফোলিওতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো অন্য বহুল ব্যবহারকারী ব্র্যান্ড রয়েছে। যেমন গুগল অ্যালফাবেট ইনকরপোরেটেড প্যারেন্ট সংস্থার অধীনে একটি ব্র্যান্ড।

    প্রতিবেদনে বলা হয়, এই রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে সম্ভবত ফেসবুকের সোশ্যাল মিডিয়া অ্যাপকে একটি পেরেন্ট সংস্থার অধীনে অনেক প্রোডাক্টের মধ্যে একটি হিসেবে আরও স্পষ্ট করা হবে। অর্থাৎ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওকুলাস এবং আরও বেশ কিছু পরিষেবার মধ্যে একটি হিসেবে ফেসবুকের অবস্থান আরও স্পষ্ট হবে।

    প্রসঙ্গত, ২০০৪ সালে এই সোশ্যাল নেটওয়ার্কের প্রতিষ্ঠা করেন মার্ক জাকারবার্গ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ